• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline
শ্রীপুরে ৪ ফ্যান, মোটর, কয়েকটি বাল্ব ও ১টি ফ্রিজ ব্যবহার করেই মাসে ৩৭ হাজার টাকা বিদ্যুৎ বিল!  একাধিকবার অফিসে যোগাযোগ করেও মিলছে না কোনো সমাধান শ্রীপুরে জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা ও সহায়তা প্রদান শ্রীপুরে সুতিয়া নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু চলমান জ্বালানি সংকটের জন্য ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়ী- গণতান্ত্রিক বাম ঐক্য কালীগঞ্জে মাংস বিক্রিতে আইন না মানায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা তিনজন গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন শ্রীপুরে ফিডের দাম বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ, খামারিদের আল্টিমেটাম সিরাতুন্নবী (সা.) উপলক্ষে শ্রীপুরে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা কালিয়াকৈরে সরকারী টাকায়  কেনা চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার 

ঈদের শুভেচ্ছা ও কুরবানির বর্জ্য অপসারণে সচেতনতার আহ্বান তেলিহাটি ইউপি সদস্য শেখ মোঃ সফিকুল ইসলামের

Reporter Name / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য শেখ মোঃ সফিকুল ইসলাম টেপিরবাড়ী (ছাতিরবাজার) এলাকাবাসীসহ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। ঈদের এই আনন্দঘন মুহূর্তে টেপিরবাড়ী (ছাতিরবাজার) সহ তেলিহাটি ইউনিয়নের সকল জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তায়ালা সবার কোরবানি কবুল করুন এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।”

এ সময় তিনি কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সকলের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ঈদের আনন্দ যেন পরিবেশ দূষণ বা জনদুর্ভোগের কারণ না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কুরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।”

তিনি আরও বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাই একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সমাজ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজ ও স্থানীয় জনগণ সচেতন হলে আমাদের এলাকা আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।”

শেখ মোঃ সফিকুল ইসলাম সকলের সুস্বাস্থ্য, নিরাপদ ঈদ উদযাপন ও শান্তিময় জীবন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা