• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Headline
মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে শ্রীপুরে তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের মানববন্ধন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক-২ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুরে বিএনপির বিজয় মিছিল শ্রীপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মধ্যরাতের শ্রদ্ধাঞ্জলি কলমের দামে ২৪ গুণ পার্থক্য, শ্রীপুর পৌরসভার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন  শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত- ৫ দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয়ে চালু হলো সততার দোকান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও সপ্তাহব্যাপী কর্মসূচি সরকারি বরাদ্দের দুই বছর পরও টাকা পায়নি কোনো শিক্ষার্থী, টাকা উত্তোলনের অভিযোগ শ্রীপুর শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে  পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে ৪ আগস্ট শাহবাগে বিক্ষোভ সমাবেশ

গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানালেন এনামুল হক মনি

Reporter Name / ৬৫ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মনি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অনন্য ত্যাগের স্মরণে মুসলিম উম্মাহ এই উৎসব পালন করে থাকে। ঈদের এই মহান শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিফলিত হলে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

এনামুল হক মনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করা। আমি গাজীপুর ইউনিয়নের প্রতিটি পরিবার, প্রবাসী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রী, যুবসমাজ এবং সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। মহান আল্লাহ তাআলা যেন সবার কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতির কল্যাণে আমাদের সবাইকে কাজ করার তাওফিক দান করেন।

তিনি বলেন, গাজীপুর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণের বার্তা। সকল বিভেদ ভুলে আমরা যেন ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারি।

শেষে তিনি গাজীপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা