• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ৪ ফ্যান, মোটর, কয়েকটি বাল্ব ও ১টি ফ্রিজ ব্যবহার করেই মাসে ৩৭ হাজার টাকা বিদ্যুৎ বিল!  একাধিকবার অফিসে যোগাযোগ করেও মিলছে না কোনো সমাধান শ্রীপুরে জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা ও সহায়তা প্রদান শ্রীপুরে সুতিয়া নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু চলমান জ্বালানি সংকটের জন্য ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়ী- গণতান্ত্রিক বাম ঐক্য কালীগঞ্জে মাংস বিক্রিতে আইন না মানায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা তিনজন গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন শ্রীপুরে ফিডের দাম বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ, খামারিদের আল্টিমেটাম সিরাতুন্নবী (সা.) উপলক্ষে শ্রীপুরে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা কালিয়াকৈরে সরকারী টাকায়  কেনা চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার 

শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলমের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

Reporter Name / ১৮৭ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোন ও শ্রীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য **মোঃ জাহাঙ্গীর আলম মোড়ল

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ আমাদের মাঝে বয়ে আনে একালীন আনন্দ এবং ত্যাগের পরম শিক্ষা।”

তিনি আরও বলেন, ঈদুল আজহার মূল আহ্বান হলো ত্যাগের মানসিকতা। ধনী-দরিদ্র নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি সকলের সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।কুরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, “ঈদের সময় কুরবানীর পশুর বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি তৈরি হয়। তাই সবাইকে সচেতন হয়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে।”

তিনি আরও বলেন, “নিজ নিজ বাড়ি, রাস্তা-ঘাট ও আশপাশ পরিষ্কার রাখা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি নাগরিক সচেতনতারও অংশ। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

শুভেচ্ছা বার্তায় জাহাঙ্গীর আলম মোড়ল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তেলিহাটি ইউনিয়ন যুবদলসহ শ্রীপুরের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে **”ঈদ মোবারক”**জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা