• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ:লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড শ্রীপুরে বিভিন্ন মাঠে ফুটবল বিতরণ করলেন জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী শ্রীপুরে ১০ লাখ টাকা চাঁদা দাবি, যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে মাওনা চৌরাস্তায় অবৈধ সিএনজির দৌরাত্ম্য, প্রশাসনের আশ্বাসে মিলছে না সমাধান আমরাই ভবিষ্যৎ যোদ্ধা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালো ভ্রাম্যমাণ আদালত, বাবার ৬ মাসের কারাদণ্ড কালীগঞ্জে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুদি দোকানি গ্ৰেপ্তার, আদালতে প্ৰেরণ ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

অল্প বৃষ্টিতেই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে রোগী-স্বজনরা

Reporter Name / ৪৭ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। হাসপাতালের প্রধান সড়ক, বহির্বিভাগ, জরুরি বিভাগের সামনের অংশসহ বিভিন্ন স্থানে পানি জমে রোগী, স্বজন ও স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ রোগীদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল চত্বরে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির পানিও দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই হাসপাতাল এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হয় এবং রোগীদের হাসপাতালে প্রবেশ ও বের হতে নানা বিড়ম্বনার মুখে পড়তে হয়।
বুধবার দুপুরে অল্প একটু বৃষ্টিতে হাসপাতাল চত্বরে পানি জমে যায়। রোগীদের অনেককে প্যান্ট গুটিয়ে কিংবা জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। জরুরি বিভাগে আসা রোগীদের স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসা নিতে এসে জলাবদ্ধতার কারণে তাদের ভোগান্তি দ্বিগুণ হয়ে যায়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, সরকারি হাসপাতাল হওয়ায় প্রতিদিন শত শত মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু সামান্য বৃষ্টিতেই হাসপাতালের এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। একজন রোগীর স্বজন জামাল বলেন, রোগী নিয়ে হাসপাতালে আসার পর দেখি চারদিকে পানি।  হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অবস্থা হওয়া উচিত নয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই হাসপাতালের ভেতরে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। বিভিন্ন সময়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ড্রেন সংস্কার ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার অন্যতম প্রধান সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রতিদিন শত শত রোগীকে চিকিৎসাসেবা প্রদান করে। অতীতে জনবল সংকট, বিভিন্ন অনিয়মসহ নানা সমস্যার কারণে রোগীদের ভোগান্তির খবরও প্রকাশিত হয়েছে।
এলাকাবাসীর দাবি, রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশনেবিকল্প ব্যবস্থা এবং হাসপাতাল চত্বর উঁচুকরণের উদ্যোগ নিতে হবে। অন্যথায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জলাবদ্ধতার বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।আশরা করি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা