• সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
পাটের মোড়ক ব্যবহার না করায় কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ-এমদাদুল হক- এস এম জহিরুল ইসলাম  কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল স্মৃতি পদক পেলেন সাহিত্যিক লায়ন মোঃ গনি মিয়া বাবুল এক যুগের জলাবদ্ধতা নিরসনে শ্রীপুরে ১৯ লাখ টাকার রাস্তা-ড্রেন প্রকল্প উদ্বোধন নয় বছর ধরে শয্যাশায়ী মুন্নি, হাতের টিউমার অপারেশনে প্রয়োজন ২ লাখ টাকা শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা কালিয়াকৈরে ইয়াবাসহ মাদক কারবারি আটক  বিশ্বকাপ ফুটবলকে ঘিরে পতাকা বিক্রির ধুম, জমে উঠেছে মৌসুমি ব্যবসা বাজেট ২০২৬-২০২৭ এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ:লায়ন মোঃ গনি মিয়া বাবুল

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ-এমদাদুল হক- এস এম জহিরুল ইসলাম 

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ-এমদাদুল হক- এস এম জহিরুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সেলিম শেখ (দৈনিক আমাদের কণ্ঠ), সাধারণ সম্পাদক হিসেবে এমদাদুল হক (দৈনিক ভোরের দর্পণ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এস এম জহিরুল ইসলাম (দৈনিক আমার দেশ) সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ জুন) রাতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভা শেষে ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আবু বকর সিদ্দিক আকন্দ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি নাঈম মেহেদী, যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান আকন্দ, কোষাধ্যক্ষ সাদেক মিয়া এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান শামীম, তাজুল ইসলাম সানি ও মাসুদ রানা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা