• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে মাদকবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ, কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা  শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে ছয়টি মাঠে ফুটবল বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে জামায়াত নেতার উদ্যোগ শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ হাসান তৌফিক আব্বাসের জন্মদিনে শ্রীপুরে আনন্দ টিভির বৃক্ষরোপণ ও চারা বিতরণ মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী সিজারেই ভাঙল নবজাতকের হাত, শ্রীপুরের আল-আরাফাহ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. জাকির হোসেন (৩৫) শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেনের মা জায়েদা খাতুন পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির অংশ বুঝে পাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে তার মামা তাইজুদ্দিনের কাছে দাবি জানিয়ে আসছিলেন। তবে জমি বুঝিয়ে দেওয়ার পরিবর্তে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন জাকির।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুন দুপুর আনুমানিক ২টার দিকে আবদার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাইজুদ্দিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাইজুদ্দিন, তার স্ত্রী ফাতেমা এবং তাদের সঙ্গে থাকা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে দোকানে প্রবেশ করেন। তারা জাকির হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় জাকিরকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী নুপুর আক্তারকেও মারধর করা হয়। পরে হামলাকারীরা দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধন করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী জাকির হোসেন জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও প্রতিপক্ষ কোনো সমাধানে আসেনি। সর্বশেষ প্রকাশ্যে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা