• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ১০ লাখ টাকা চাঁদা দাবি, যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে মাওনা চৌরাস্তায় অবৈধ সিএনজির দৌরাত্ম্য, প্রশাসনের আশ্বাসে মিলছে না সমাধান আমরাই ভবিষ্যৎ যোদ্ধা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালো ভ্রাম্যমাণ আদালত, বাবার ৬ মাসের কারাদণ্ড কালীগঞ্জে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুদি দোকানি গ্ৰেপ্তার, আদালতে প্ৰেরণ ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন: লায়ন মোঃ গনি মিয়া বাবুল বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের নতুন নেতৃত্বে তোফাজ্জল, সভাপতি উজ্জ্বল গাজীপুর আদালত থেকে পালাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সম্রাট, গ্রেপ্তারে মাঠে পুলিশের একাধিক টিম ভালুকার এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির শোকজ

গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতা গ্রেফতার, উদ্ধার ৩৩টি মোটরসাইকেল

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের কথিত মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল কাগজপত্র তৈরির সরঞ্জাম, ল্যাপটপ, প্রিন্টার, পুলিশের পোশাক এবং বিআরটিএ-সংশ্লিষ্ট বিভিন্ন নথি।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের তথ্যমতে, গত ৩০ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের গাছা থানার পেয়ারাবাগান রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. করবেল খাঁ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, করবেল খাঁ দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। একই সঙ্গে জাল কাগজপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেল বৈধ দেখিয়ে বিক্রির একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করতেন।

গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৯৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া অভিযানে ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন বইয়ের ৪টি কপি, ৬টি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ১১টি ই-রেজিস্ট্রেশন কার্ড, একটি ওয়াকিটকি সেট, ৯টি গ্রামীণফোনের সিম, ২টি মেমোরি কার্ড, পুলিশের ব্যবহৃত বিভিন্ন পোশাক ও সরঞ্জাম, বিশেষ শাখা (এসবি)-এর পরিচয়পত্র সদৃশ কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড এবং বিভিন্ন জাল নথিপত্র উদ্ধার করা হয়েছে।
জিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা