• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
বাজারে রঙিন আলোর ফাঁদে ক্রেতা, বাসায় নিলেই ধরা পড়ছে মাছ-সবজির আসল রং গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতা গ্রেফতার, উদ্ধার ৩৩টি মোটরসাইকেল কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জেল ও জরিমানা গফরগাঁও ভেঙে হচ্ছে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা শ্রীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬ শিশুশ্রম নির্মূলে র‍্যালি-আলোচনা, বিকল্প কর্মসংস্থানে ভিক্ষুকদের অটোরিকশা বিতরণ সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য:লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে একাধিক মাদক মামলার আসামি আল আমিনসহ সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে প্রাণ গেল স্কুলছাত্রের, ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতা গ্রেফতার, উদ্ধার ৩৩টি মোটরসাইকেল

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের কথিত মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল কাগজপত্র তৈরির সরঞ্জাম, ল্যাপটপ, প্রিন্টার, পুলিশের পোশাক এবং বিআরটিএ-সংশ্লিষ্ট বিভিন্ন নথি।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের তথ্যমতে, গত ৩০ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের গাছা থানার পেয়ারাবাগান রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. করবেল খাঁ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, করবেল খাঁ দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। একই সঙ্গে জাল কাগজপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেল বৈধ দেখিয়ে বিক্রির একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করতেন।

গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৯৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া অভিযানে ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন বইয়ের ৪টি কপি, ৬টি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ১১টি ই-রেজিস্ট্রেশন কার্ড, একটি ওয়াকিটকি সেট, ৯টি গ্রামীণফোনের সিম, ২টি মেমোরি কার্ড, পুলিশের ব্যবহৃত বিভিন্ন পোশাক ও সরঞ্জাম, বিশেষ শাখা (এসবি)-এর পরিচয়পত্র সদৃশ কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড এবং বিভিন্ন জাল নথিপত্র উদ্ধার করা হয়েছে।
জিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা