• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Headline
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ:লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড শ্রীপুরে বিভিন্ন মাঠে ফুটবল বিতরণ করলেন জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী শ্রীপুরে ১০ লাখ টাকা চাঁদা দাবি, যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে মাওনা চৌরাস্তায় অবৈধ সিএনজির দৌরাত্ম্য, প্রশাসনের আশ্বাসে মিলছে না সমাধান আমরাই ভবিষ্যৎ যোদ্ধা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালো ভ্রাম্যমাণ আদালত, বাবার ৬ মাসের কারাদণ্ড কালীগঞ্জে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুদি দোকানি গ্ৰেপ্তার, আদালতে প্ৰেরণ ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

কালিয়াকৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ  এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণের জন্য চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফাহিম শাহরিয়ার সভাপতিত্বে দিবসটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন, গাজীপুর জেলা জাসাসের আহবায়ক শাহ এরশাদ ফকির সহ নারী উদ্যোক্তা,স্থানীয় ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও উপজেলা থেকে আগত পল্লী উন্নয়ন বোর্ডের উপকারভোগী ব্যক্তিবর্গ।
বক্তারা জানান, নারীর ক্ষমতায়ণ, সঞ্চয়,কারিগরি শিক্ষা গ্রহণ, অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, কৃষির উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত, সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করা জরুরি, পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষ মানব সম্পদ গঠনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা