• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান ও একটি বসতবাড়ি কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা কাপাসিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা শ্রীপুরে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি কাপাসিয়া বাজারে অগ্নিকাণ্ডে ৮ দোকান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত, কোটি টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে পিকআপের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি ও এক বছরের শিশুসন্তান নিহত কালীগঞ্জের মেয়ের বিশ্বজয়, গ্লাসগো থেকে চিকিৎসক হিসেবে নতুন যাত্রা যুব সমাজকে মৎস্য খাতে উদ্যোক্তা হওয়ার আহ্বান- প্রতিমন্ত্রী টুকুর হযরত শাহজালাল মাজারে চলছে ডেগ দানবাক্সের টাকা গণনা

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে দুই সন্তান রেখে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। রোববার (১২ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার গড়গরিয়া মাস্টারবাড়ী বেরাইদেরচালা এলাকার মজনুর বাড়ির একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাছিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খরিসাপুর বনপাড়া গ্রামের মানেন মিয়ার মেয়ে। তিনি দুই সন্তানকে নিয়ে শ্রীপুরের মাস্টারবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

স্বজনরা জানান, প্রায় ১১ বছর আগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা গিদ্দারপাড়া গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে নাছিমার বিয়ে হয়। তাদের সংসারে সামিয়া (১০) ও সিজান (৪) নামে দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায় ছয় মাস আগে স্বামীর সঙ্গে বিরোধের জেরে নাছিমা সন্তানদের নিয়ে শ্রীপুরে এসে পোশাক কারখানায় চাকরি শুরু করেন। পরে প্রায় এক মাস আগে সাইদুলও স্ত্রী-সন্তানের কাছে এসে একই বাসায় থাকতে শুরু করেন। এরপরও দাম্পত্য কলহ থামেনি।

নিহতের ভাবি নার্গিস আক্তার বলেন, গভীর রাতে কান্নাকাটির শব্দ শুনে আমরা ঘুম থেকে উঠে তাদের কক্ষে যাই। সেখানে নাছিমাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই সাইদুলকে আর পাওয়া যায়নি।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম জানিয়েছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামী সাইদুল ইসলাম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা