• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline
কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে আনন্দ মিছিল

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন দত্তের বাজার ও নিগুয়ারী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নবগঠিত উপজেলার গেজেটভুক্ত ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় দ্রুত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দত্তের বাজার ও নিগুয়ারী ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশ নেন।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিপাড়া বাজার এলাকায় সমাবেশে মিলিত হয়।

এ সময় অংশগ্রহণকারীরা ‘গেজেট হইছে যেইখানে, উপজেলা হবে সেইখানে’ এবং ‘তারেক রহমানের সিদ্ধান্ত, চূড়ান্ত-চূড়ান্ত’ স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং আশপাশের পরিবেশ বিবেচনায় নয়াবাড়ি মৌজাই দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তরের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। গেজেট অনুযায়ী এখানেই উপজেলা সদর স্থাপন করা হলে আটটি ইউনিয়নের মানুষ সমান দূরত্বে সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

বক্তারা আরও বলেন, গত বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির গেজেটভুক্ত নয়াবাড়ি মৌজা পরিদর্শন করে দ্রুত দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে বলে আশ্বাস দেওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
সমাবেশ থেকে স্থানীয়রা অবিলম্বে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে গেজেটভুক্ত নয়াবাড়ি মৌজাতেই দক্ষিণ গফরগাঁও উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম. আনছার উদ্দিন, আবুল হাশেম আদু মেম্বার, আব্দুল হাই মেম্বার, আমির উদ্দিন পাহলোয়ান, শাহ নেওয়াজ কবির, তোজাম্মেল হোসেন মুক্তা, মাহফুজ আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা