• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Headline
কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে শ্রীপুরে জামায়াতের গণমিছিল

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বাদ আসর শ্রীপুর চৌরাস্তা এলাকায় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গণমিছিলটি শ্রীপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে ডিবি রোড প্রদক্ষিণ শেষে থানা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম আদিল।

কর্মসূচিতে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেন। বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা