• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline
কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

পরকীয়ার অভিযোগে ১১ দিন পর ফের প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ, স্বামীর থানায় অভিযোগ

Reporter Name / ১১৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পরকীয়ার অভিযোগে প্রেমিকের সঙ্গে ধরা পড়ার ১১ দিন পর আবারও নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে।

এ ঘটনায় দুই শিশু সন্তানের জনক স্বামী মো. হুমায়ুন কবির (৩৮) ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিসপুর গ্রামের বাসিন্দা মো. হুমায়ুন কবিরের সঙ্গে প্রায় ১২ বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোদারচালা গ্রামের আজিজুল হকের মেয়ে মোছা. আছিয়া আক্তার (২৯)-এর বিয়ে হয়। তাদের সংসারে আহাদ (১০) নামে এক ছেলে ও রাইসা (৮) নামে এক মেয়ে রয়েছে।

হুমায়ুন কবির অভিযোগে উল্লেখ করেন, গত ১৭ জুলাই গাজীপুরের জয়নাবাজার কাজী অফিসের সামনে তার স্ত্রীকে কথিত প্রেমিক কাওসারের সঙ্গে দেখতে পান। পরে তিনি স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে এনে সংসার করার সুযোগ দেন।

তবে এর ১১ দিন পর, গত ২৮ জুলাই রাত প্রায় ৮টার দিকে আছিয়া আক্তার কাউকে কিছু না জানিয়ে আবারও বাড়ি থেকে চলে যান। হুমায়ুন কবিরের দাবি, তিনি বাড়িতে ফিরে স্ত্রীকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

তার অভিযোগ, বাড়ি থেকে যাওয়ার সময় স্ত্রী নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নিজের ব্যবহৃত কিছু কাপড়-চোপড় সঙ্গে নিয়ে যান।
পরিবার ও আত্মীয়-স্বজনের মাধ্যমে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় শনিবার (২ আগস্ট) বিকেলে তিনি ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা