• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুরে বিএনপির বিজয় মিছিল

Reporter Name / ৯৬ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হুতাপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকদের দাবি, মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। পাশাপাশি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
মিছিলটি হুতাপাড়া এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা