• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
ফরহাদ হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন

মাওনা চৌরাস্তার ক্যাফে আফছার কে ৮০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার জনপ্রিয় ‘ক্যাফে আফছার’ হোটেলকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ আগস্ট) বিকেলে মাওনা চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।

অভিযানকালে হোটেলের বিভিন্ন বিষয় পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে কী কারণে এবং কোন আইনের আওতায় ‘ক্যাফে আফছার’কে এ জরিমানা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকারসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা