মাওনা-ধনুয়া সড়ক সংস্কারের দাবিতে চালকদের মানববন্ধন,মরণফাঁদ থেকে বাঁচতে দ্রুত সংস্কারের দাবি
Reporter Name
/ ৮৩
Time View
Update :
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
Share
আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাওনা-ধনুয়া আঞ্চলিক সড়কের খানবাড়ি মোড়-মধ্যপাড়া অংশ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় অটোরিকশা ও সিএনজি চালকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাওনা ইউনিয়নের খানবাড়ি মোড় এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।
মাওনা খানবাড়ি মোড়ের মরণফাঁদ থেকে বাঁচতে রাস্তা সংস্কার চাই,এমন দাবিতে আয়োজিত মানববন্ধনে মাওনা একতা অটো পরিবহন শ্রমিক ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাওনা-ধনুয়া আঞ্চলিক সড়কের খানবাড়ি মোড়ের অংশটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তের কারণে প্রতিদিনই যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অটোরিকশা ও সিএনজি চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
তারা আরও বলেন, সড়কটির এই অংশ দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তারা।
মানববন্ধন চলাকালে সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্টদের আশ্বাস ও চালকদের কর্মসূচি শেষ করার পর যান চলাচল স্বাভাবিক হয়।