• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline
কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

ভালুকায় হার্ডওয়্যার দোকানে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতির দাবি

Reporter Name / ৭০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি হার্ডওয়্যার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিকের দাবি, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬টার দিকে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন কাইয়ুম মার্কেটে ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের ওই হার্ডওয়্যার দোকানে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
দোকানের মালিক খালেদ বলেন, আগুনে তার দোকানের প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।
অগ্নিকাণ্ডের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা