• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Headline
নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই 

শ্রীপুরে জুলাই জাগরণ ম্যারাথন,দৌড়ালেন তিন শতাধিক তরুণ

Reporter Name / ৫৬ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
Oplus_131072

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:আঁধার পেরিয়ে এসেছে বদলের ডাক, আবার গড়তেই হবে আজাদির ডাক, এমন স্লোগান সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে জুলাই জাগরণ ম্যারাথন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে প্রায় তিন শতাধিক ছাত্র-যুবক ও বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৭টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজার থেকে ম্যারাথন শুরু হয়। প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে বরমী বাজার নতুন ব্রিজ এলাকায় গিয়ে দৌড় শেষ হয়। ম্যারাথনের উদ্বোধন করেন ছাত্রশিবিরের গাজীপুর জেলা সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান।
দৌড় শেষে বরমী বাজার নতুন ব্রিজ এলাকায় অংশগ্রহণকারীদের নিয়ে জুলাইয়ের গণআন্দোলনের স্মৃতি ও চেতনা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় রক্তাক্ত জুলাইয়ের বিভিন্ন চিত্র প্রদর্শন, জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় শ্রীপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতি প্রকৌশলী ইসমাইল পাঠান।
বিশেষ অতিথি ছিলেন ডুয়েট শাখার সভাপতি তাসনিম আলম সাঈদী, গাজীপুর জেলা সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহ এবং শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম, শ্রীপুর আদর্শ শাখার সভাপতি মো. হাবিবুর রহমান, পৌর সভাপতি মুজাহিদুল ইসলাম রিয়াদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।
আয়োজকরা জানান, জুলাইয়ের গণআন্দোলনের চেতনা, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। তাদের মতে, এটি শুধু দৌড় প্রতিযোগিতা নয় বরং জুলাইয়ের স্মৃতি ধারণ করে তরুণদের মধ্যে দেশ গড়ার চেতনা জাগ্রত করার একটি উদ্যোগ।
ম্যারাথন শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া তিন শতাধিকের মধ্যে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা