• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Headline
ফরহাদ হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন

শ্রীপুরে গ্যাসের দীর্ঘ লাইন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গ্যাস না পেয়ে বিপাকে সিএনজি চালকরা

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর):গাজীপুরের শ্রীপুরে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। গ্যাসের চাপ কমে যাওয়ায় বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের সামনে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালককে গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এতে আয়-রোজগার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন সিএনজি অটোরিকশা ও অন্যান্য গ্যাসচালিত যানবাহনের চালকেরা।
স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে গ্যাসের চাপ স্বাভাবিক না থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। সকাল থেকে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেক সময় গ্যাস পাওয়া যাচ্ছে না।এতে একদিকে চালকদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে যাত্রীদেরও ভোগান্তি বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, শ্রীপুরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের সামনে গ্যাস নেওয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। গ্যাসের চাপ কম থাকায় নির্ধারিত সময়ের তুলনায় অনেক কমসংখ্যক গাড়িতে গ্যাস সরবরাহ করা যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
সিএনজি চালক আসাদ বলেন, গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে দিনে কয়েকবার ট্রিপ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে আয় কমে গেলেও গাড়ির জমা, জ্বালানি ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে।
আরেক চালক কামাল উদ্দিন বলেন, গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কখন গ্যাস পাব, সেটাও নিশ্চিত না। একদিনে যে সময়টুকু গাড়ি চালানোর কথা, তার বড় একটি অংশ চলে যাচ্ছে লাইনে দাঁড়িয়েই।
চালক মাইন উদ্দিন বলেন, গ্যাসের চাপ ঠিক না থাকলে আমাদের গাড়ি চালানোই কঠিন হয়ে যায়। দ্রুত সমস্যার সমাধান না হলে চালকদের পাশাপাশি যাত্রীদেরও ভোগান্তি আরও বাড়বে।
এদিকে গ্যাসের সংকট শুধু পরিবহন খাতেই নয়, আবাসিক গ্রাহকদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। কোথাও গ্যাসের চাপ কম থাকায় রান্নাবান্নায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা ও চালকদের দাবি, শ্রীপুরে গ্যাস সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তা না হলে গ্যাসের দীর্ঘ লাইন ও সংকটকে কেন্দ্র করে জনভোগান্তি আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা