• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline
নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই 

শ্রীপুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার, স্ত্রীসহ ৫ জন আটক

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে রুহুল আমিন (৩৫) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বরমী ইউনিয়নের কুমারভিটা এলাকার একটি বাগানের ভেতর থেকে শনিবার (১৫ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শ্বশুরসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কুমারভিটা এলাকার একটি বাগানের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত রুহুল আমিন সিএনজি চালক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী, শ্বশুরসহ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা