• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
ভালুকায় মল্লিকবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শ্রীপুরে মোমতাহিনা ফুড অ্যান্ড অয়েল কারখানা পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে রাতের আঁধারে বাড়িতে ঢুকে হামলা, প্রাণ গেল গৃহবধূর: বাবা-মেয়ে আহত  খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈর পৌর যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি শ্রীপুরে গ্যাসের দীর্ঘ লাইন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গ্যাস না পেয়ে বিপাকে সিএনজি চালকরা ভালুকায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া শ্রীপুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার, স্ত্রীসহ ৫ জন আটক কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকট, পাম্পে রাত-দিন দীর্ঘ লাইন ভালুকায় হার্ডওয়্যার দোকানে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতির দাবি

ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী, মাছচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ও পৌর প্রশাসক ইকবাল হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি।

সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্যাহ খান রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শেখ ফরিদ মানিক, মৎস্য আড়ৎ সমিতির সভাপতি শামীমুজ্জামান সমর পাঠানসহ মৎস্যচাষিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য খাত অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও টেকসই মৎস্যচাষ, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। দেশীয় মাছের প্রজনন, জলাশয় সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা বাড়ানো গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। জাতীয় মৎস্য পক্ষ সফল করার মাধ্যমে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা