• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই 

ভালুকায় মল্লিকবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

Reporter Name / ১৩৫ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় ৭ নম্বর মল্লিকবাড়ী ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় ইউনিয়নের বর্তা ও ভান্ডাব ওয়ার্ড একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভান্ডাব একাদশ ৩-০ গোলে বর্তা একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

টুর্নামেন্টের আয়োজক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা শাখার সভাপতি তারেক উল্লাহ চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর মল্লিকবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা বিএনপির সদস্য শহীদুল্লাহ মন্ডল।
১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল আউয়াল মাস্টারের সভাপতিত্বে এবং মল্লিকবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মন্ডলের সঞ্চালনায় টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, মল্লিকবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অংশগ্রহণকারী দল নিয়ে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হবে।
টুর্নামেন্টের ব্যানারে চ্যাম্পিয়ন দলের জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়া রানার্সআপসহ অন্যান্য পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।
খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা