• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline
নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই 

চলমান জ্বালানি সংকটের জন্য ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়ী- গণতান্ত্রিক বাম ঐক্য

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান জ্বালানি সংকটের জন্য ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। একই সঙ্গে জনদুর্ভোগ লাঘবে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ ভবনের ষষ্ঠ তলায় গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বিদ্যমান জ্বালানি সংকট সমাধানে গণমুখী সিদ্ধান্ত গ্রহণের দাবিতে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর সভাপতি কমরেড হারুন চৌধুরী এবং সাধারণ সম্পাদক কমরেড খান মো. নুরে আলম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আলী হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)-এর চেয়ারম্যান মনির হোসেন ও মহাসচিব আমানত উল্লা আমান, যুগ্ম মহাসচিব ফরহাদ রেজা, আইন সম্পাদক বজলুর রহমানসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদচ্যুত করতে হবে। পাশাপাশি শেখ হাসিনার আমলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির সঙ্গে জড়িতদের তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

তারা অভিযোগ করেন, চলমান জ্বালানি সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা জনদুর্ভোগ কমাতে দ্রুত গণমুখী ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি দেশের জ্বালানি সংকট নিরসনে সংশ্লিষ্ট সরকারের জরুরি ও কার্যকর ভূমিকা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা