• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই 

লাশের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

Reporter Name / ৮৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে এক অ্যাম্বুলেন্সচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে লোহাগড়া থানার ভেতরে রাখা একটি অ্যাম্বুলেন্সে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। আটক সাগর শেখ উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামে সাদিয়া আক্তার লামিয়া (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ থানায় নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়। রাত হয়ে যাওয়ায় মরদেহটি অ্যাম্বুলেন্সেই রাখা ছিল।

অভিযোগ রয়েছে, গভীর রাতে অ্যাম্বুলেন্সচালক সাগর শেখ মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করেন। এ সময় মরদেহের মা বিষয়টি দেখতে পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি করেন।

মরদেহের মা অভিযোগ করে বলেন, সাগর তার মেয়ের শরীরের কাপড় খুলে অনৈতিক কাজের চেষ্টা করছিলেন। অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল, যাতে বাইরে থেকে ভেতরের কিছু দেখা না যায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

পরে রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্থানীয়রা সাগর শেখকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় প্রকৃত ঘটনা ও অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা