• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline
লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই  পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন শ্রীপুরে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ, বৃদ্ধকে হুমকি রেজিস্টারে কম, গুদামে বেশি সার: কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে  ঝটিকা  মিছিল  শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য-রেকর্ড যাচাই করেই দলিল সম্পাদন করা হয়েছে মাছের উৎপাদন বাড়লেই শক্ত হবে অর্থনীতি, জলাশয় রক্ষার আহ্বান

পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৈতৃক সম্পত্তি দাবি করায় তাকে সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ ও আওয়ামী লীগের মদদপুষ্ট বলে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. কামরুল হাসান আজাদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুরে সাংবাদিকদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. কামরুল হাসান আজাদ বলেন, তিনি একজন ব্যবসায়ী, এলজিইডি ও গাজীপুর জেলা পরিষদের প্রথম শ্রেণির ঠিকাদার এবং মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে মাহবুবুর রহমান কবির, আব্দুল লতিফ দুলাল, জামাল উদ্দিনসহ কয়েকজনের সঙ্গে তাদের পৈতৃক রেকর্ডীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে।
তিনি জানান, গত ২৯ আগস্ট এলাকার গণ্যমান্য ব্যক্তি, জমি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গ এবং বিএনপির স্থানীয় নেতাদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরদিন জমি মাপজোকের সিদ্ধান্ত হলেও ৩০ আগস্ট সার্ভেয়ার নিয়ে গেলে প্রতিপক্ষ বাধা দেয় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
কামরুল হাসান আজাদ আরও বলেন, ৩১ আগস্ট প্রতিপক্ষ তার দাবিকৃত জমিতে ঘর নির্মাণ ও ফলজ গাছ কাটার কাজ শুরু করলে তিনি শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও তা মানা হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, পরবর্তীতে কয়েকটি সংবাদমাধ্যমে তাকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার ব্যক্তিগত সুনাম ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে। এ ঘটনায় তিনি ২ সেপ্টেম্বর শ্রীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৪) করেছেন বলেও জানান।
নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, ১৯৮৮ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা