• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই 

শ্রীপুরে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ, বৃদ্ধকে হুমকি

Reporter Name / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তার ইট, বালু ও মাটি তুলে নেওয়া এবং প্রতিবাদ করায় এক বৃদ্ধকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চকপাড়া গ্রামের শিল্পী বেগম (৪৫), মাশরাফি (২০)সহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন একই এলাকার মো. খলিলুর রহমান মিয়া (৮৫)।

অভিযোগে বলা হয়, স্থানীয়দের চলাচলের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের উদ্যোগে খলিলুর রহমানের জমির ওপর রাস্তা নির্মাণ করা হয়। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে রাস্তার ইট, বালু ও মাটি তুলে নিয়ে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি করছে। এতে বৃষ্টির পানি জমে এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এমনকি জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আরও বলেন, গত ২৫ আগস্ট সকাল ৯টার দিকে রাস্তার পাশে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর ও হত্যার হুমকি দেন। পাশাপাশি ওই রাস্তা দিয়ে চলাচলে বাধা দেওয়া এবং মিথ্যা মামলায় হয়রানির হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ২ সেপ্টেম্বর শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন খলিলুর রহমান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা