• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে গোয়ালঘরে জবাই করে ষাঁড়ের মাংস নিয়ে যাওয়ার অভিযোগ শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের মিছিল শ্রীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন শালবন সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ দীর্ঘদিনের শিক্ষাসেবার স্বীকৃতি পেলেন শ্রীপুরের ৩২ শিক্ষক কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১৫ লাখ টাকা শ্রীপুরে তালাবদ্ধ টিনের ঘরে আগুন, কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

Reporter Name / ১০৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

শ্রীপুর (গাজীপুর)সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন শাখা। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের সদর পূর্ব থানা শাখার সভাপতি ফজলুল করিম শাহাদাত। প্রধান অতিথি ছিলেন ডুয়েট শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এরফানুল হক সাকিব।

প্রধান অতিথির বক্তব্যে এরফানুল হক সাকিব বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না; জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি মেধাবী শিক্ষার্থীদের অর্জনকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সামনে সম্ভাবনার বিশাল দ্বার উন্মুক্ত। কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সততা ও শৃঙ্খলার মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎ সুন্দর করার পাশাপাশি দেশকেও এগিয়ে নিতে পারে।

এ জন্য শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিতে হবে। একটি জাতির প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামোগত অগ্রগতির ওপর নির্ভর করে না; বরং শিক্ষিত, দক্ষ ও নৈতিক প্রজন্মই একটি জাতির মূল শক্তি। আজকের কৃতি শিক্ষার্থীদের আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান খান, ছাত্র শিবির গাজীপুর জেলা সেক্রেটারি বায়জিদ মাহমুদ ,শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং প্রহলাদপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আলী হোসাইন পালোয়ান।

অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৮০ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা