• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline
ফরহাদ হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন

এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:সবুজে গড়ি সুন্দর আগামী,এই স্লোগানকে সামনে রেখে তিনটি এতিমখানায় ফলদ গাছের চারা রোপণ করেছেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধু মহল।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে এতিমখানাগুলোর আঙিনায় বিভিন্ন ধরনের ফলদ গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধু মহলের সদস্যরা বলেন, শুধু পুনর্মিলন বা ব্যক্তিগত আনন্দ নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করাই তাদের লক্ষ্য। এরই অংশ হিসেবে এতিম শিশুদের প্রতিষ্ঠানগুলোতে ফলদ গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও রেখে যায় উপকারের স্মৃতি। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা