• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline
ফরহাদ হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন

ফরহাদ হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেনকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে বেকার মুক্তি কর্মসংস্থান আন্দোলন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেকার মুক্তি কর্মসংস্থান আন্দোলনের সভাপতি হানিফ বাংলাদেশীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মূসা প্রমাণিক, শ্রমিক দলের নোয়াখালী জেলা সভাপতি হেলাল উদ্দিন, জনজোটের চেয়ারম্যান মুজাম্মেল মিয়াজি, মানবাধিকারকর্মী মিল্লাত হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোরছালিন ইসলাম বাবু, শোয়েব, মামুন, আলক চৌধুরী ও অ্যাডভোকেট জিয়াউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে হানিফ বাংলাদেশী বলেন, গত ২৬ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে আয়োজিত মানববন্ধনে ফরহাদ হোসেন বক্তব্য দেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ প্রচার করা হয়। এরপর মুক্তাগাছার কিছু মানুষ তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ফরহাদের পরিবারের সদস্যদের বাসায় গিয়ে হুমকি ও ধমক দেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গত ৮ সেপ্টেম্বর পুলিশ হত্যার বিচারের দাবিতে ঢাকায় আয়োজিত মানববন্ধনেও ফরহাদ বক্তব্য দেন। বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য প্রচারিত হয়। এর পরদিন ৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাসার সামনে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ফরহাদকে পুড়িয়ে হত্যা করে বলে দাবি করেন তিনি।

হানিফ বাংলাদেশী বলেন, ফরহাদের বিরুদ্ধে পূর্বে একটি মামলা হয়েছিল। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রুস্তম আলীর মেয়েকে নিয়ে পালিয়ে ফরহাদের বাসায় আসার অভিযোগকে কেন্দ্র করে ওই মামলা করা হয় বলে তিনি দাবি করেন। এ ঘটনায় রুস্তম আলী ফরহাদকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি স্থানীয় বিএনপির কিছু নেতার কাছ থেকেও ফরহাদ হুমকি পেয়েছিলেন বলে দাবি করেন হানিফ বাংলাদেশী।

তিনি এসব বিষয় গুরুত্বসহকারে তদন্ত করে ফরহাদ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অন্যান্য বক্তারাও ফরহাদ হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা