• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
শ্রীপুরে মাদকবিরোধী আলোচনা সভা, গঠন করা হলো কার্যকরী কমিটি ভালুকায় ৫০ কোটি টাকার ১০ একর বনভূমি উদ্ধার ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পিপি টুটুল ও চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল ভালুকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতাকর্মীরা কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান গফরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা, আলোচনায় শহীদ উল্লাহ শ্রীপুরে পলাতক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সীমানাপ্রাচীর ভাঙচুর ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ কালীগঞ্জে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির নিয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা কাপাসিয়ায় গ্রাম আদালত কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা

ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. সাহাবউদ্দিন আকন্দ (৬৫) এবং মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৬০)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে ধনু আকন্দ কৃষিজমিতে কাজ করতে যান। এ সময় মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধারের জন্য চাচাতো ভাই সাহাবউদ্দিন আকন্দ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ বলেন, সকাল ৯টার দিকে তিনি একটি বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানিয়েছিলেন। তবে তাঁর অভিযোগ, এরপরও তারটি সরানো বা বিদ্যুৎ সংযোগ বন্ধের বিষয়ে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
দুই প্রবীণ চাচাতো ভাইয়ের আকস্মিক মৃত্যুতে খারুয়ালী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা