ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পিপি টুটুল ও চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল
Reporter Name
/ ৪১
Time View
Update :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
Share
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর আয়োজক ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থসহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল পূজামণ্ডপগুলোর সার্বিক আয়োজন ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবদলের সদস্য সানাউল্লাহ, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ধীতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোকসেদুর রহমান ইকবালসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।