• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে পলাতক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সীমানাপ্রাচীর ভাঙচুর ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ কালীগঞ্জে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির নিয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা কাপাসিয়ায় গ্রাম আদালত কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা শ্রীপুরে বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ, বাড়ির মালিককে লাখ টাকা জরিমানা ভালুকায় অবৈধ চিকিৎসাসেবা, হোমিও হল সিলগালা ভালুকায় ফিসারিতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি অর্থবছরে সারাদেশে সুবিধা পাবেন ৪০ লাখ নারী জাংগালিয়া বাজারে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ভালুকায় ভাড়ায় নেওয়া গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে পৌরসভা ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

শ্রীপুরে পলাতক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সীমানাপ্রাচীর ভাঙচুর ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জমিতে নির্মাণকাজ করতে হলে এক কোটি টাকা দিতে হবে,এমন দাবি করার অভিযোগ উঠেছে লিয়াকত আলী ফকির ও তাঁর লোকজনের বিরুদ্ধে। টাকা না দেওয়ায় জমির সীমানাপ্রাচীর ভেঙে ফেলার অভিযোগও করেছেন জমির মালিক আব্বাস ফকির। এ ঘটনায় পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি তাঁর।লিয়াকত আলী ফকির কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তেলিহাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের বাসিন্দা আব্বাস ফকির সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।
আব্বাস ফকিরের অভিযোগ, গত দুই দিন ধরে তিনি তাঁর জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এর মধ্যে অভিযুক্ত লিয়াকত আলী ফকির মুঠোফোনে যোগাযোগ করে জমিতে কোনো কাজ করতে হলে তাঁকে এক কোটি টাকা দিতে হবে বলে জানান। অন্যথায় সেখানে কোনো কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে বসতবাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্বাস ফকির আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে লিয়াকত আলী ফকির তাঁর জমি জোরপূর্বক দখল করে রেখেছিলেন। সম্প্রতি জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করলে মঙ্গলবার দিবাগত গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে লোকজনসহ সেখানে গিয়ে প্রাচীরটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আব্বাস ফকির বলেন, জমিতে নির্মাণকাজ করতে বাধা দেওয়া এবং সীমানাপ্রাচীর ভাঙচুরের ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রতিকার দাবি করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গভীর রাতে সীমানাপ্রাচীর ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা