• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
ভালুকায় ৫০ কোটি টাকার ১০ একর বনভূমি উদ্ধার ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পিপি টুটুল ও চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল ভালুকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতাকর্মীরা কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান গফরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা, আলোচনায় শহীদ উল্লাহ শ্রীপুরে পলাতক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সীমানাপ্রাচীর ভাঙচুর ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ কালীগঞ্জে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির নিয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা কাপাসিয়ায় গ্রাম আদালত কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা শ্রীপুরে বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ, বাড়ির মালিককে লাখ টাকা জরিমানা

ভালুকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতাকর্মীরা

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের ভালুকা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের নির্দেশনায় পৌর বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁরা শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, পৌর যুবদলের সভাপতি আতিকুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম দিলদার, পৌর যুবদল নেতা বাপ্পি, পৌর কৃষক দলের আহ্বায়ক খাইরুল ইসলাম খান, পৌর শ্রমিক দলের সভাপতি মাহাবুব আলম মোল্লাহ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদ খান ও যুগ্ম আহ্বায়ক নোহা তালুকদারসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা জরুরি।

তাঁরা আরও বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কোথাও যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব উদযাপনে সবাইকে এগিয়ে আসতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ভালুকায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা