• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ দশমিনায় ৩৪ বছর ধরে বসবাসরত ভূমিহীনদের খাসজমি বন্দোবস্তের দাবি কালীগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২ আনসার-ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, পেল রিক্রুটিং লাইসেন্স পল্টনে হত্যাকাণ্ডের বিচার চেয়ে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন, ১০ দিন পর নিখোঁজ  শ্রীপুরে চুরি-লুটপাটের ঘটনায় আটক অপু-ফয়সালের শাস্তি ও মালামাল উদ্ধারের দাবি শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন কালিয়াকৈরে আনসার-ভিডিপির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত রাতের টহলে মর্মান্তিক দুর্ঘটনা, কালীগঞ্জে

কালীগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুণ্ঠিত মালামালের মধ্যে প্রায় পাঁচ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও মালামাল পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকার বোয়ালিয়া মোড়ের বিপরীত পাশে ‘সুবাহান এন্টারপ্রাইজ’ নামের ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানে এ ঘটনা ঘটে। রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে দুর্বৃত্তরা দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার, ক্যাবল ও সরঞ্জাম ট্রাকে তুলে নিয়ে যায়। এ সময় দোকানের নগদ অর্থও লুট হয়।

ঘটনার পর দোকানটির মালিক সালাউদ্দিন আকন্দ (৩৬) কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত করে ঘটনাটিকে ডাকাতি হিসেবে চিহ্নিত করে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালায়।

তদন্তের একপর্যায়ে ঢাকায় অভিযান চালিয়ে মো. রমজান (৪০) ও মো. মিলন মিয়া (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বসতবাড়ি ও ভাড়া নেওয়া দোকানে অভিযান চালিয়ে লুণ্ঠিত বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রমজানের বাড়ি ঢাকার বাড্ডা থানার বড় বেরাইদ হাড়াইলদিয়া এলাকায়। অপর গ্রেপ্তার মিলন মিয়া ঝালকাঠি সদর উপজেলার গাবা রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকের পাশাপাশি লুণ্ঠিত মালামাল পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি ছোট পিকআপও জব্দ করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, উপপরিদর্শক মাহমুদুল হাসান ও অপূর্ব কুমার বাইনসহ পুলিশের অন্য সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা