• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
শ্রীপুরে আইইএস মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৪৫ শিক্ষার্থী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিল ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ দশমিনায় ৩৪ বছর ধরে বসবাসরত ভূমিহীনদের খাসজমি বন্দোবস্তের দাবি কালীগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২ আনসার-ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, পেল রিক্রুটিং লাইসেন্স পল্টনে হত্যাকাণ্ডের বিচার চেয়ে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন, ১০ দিন পর নিখোঁজ  শ্রীপুরে চুরি-লুটপাটের ঘটনায় আটক অপু-ফয়সালের শাস্তি ও মালামাল উদ্ধারের দাবি শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

শ্রীপুরে আইইএস মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৪৫ শিক্ষার্থী

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ৯টি স্কুল ও ৮টি মাদ্রাসার ৫৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া। হল সুপার ছিলেন মাওলানা মো. আবুল হোসাইন এবং সহকারী হল সুপার মো. আজিজুল হক।
পরীক্ষা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন আইইএসের গাজীপুর জেলা অনারারি ইন্সপেক্টর অধ্যাপক মো. মোজাম্মেল হক ও শ্রীপুর উপজেলা অনারারি ইন্সপেক্টর অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে নিয়মিত এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা