শ্রীপুরে আইইএস মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৪৫ শিক্ষার্থী
Reporter Name
/ ৫
Time View
Update :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
Share
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ৯টি স্কুল ও ৮টি মাদ্রাসার ৫৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া। হল সুপার ছিলেন মাওলানা মো. আবুল হোসাইন এবং সহকারী হল সুপার মো. আজিজুল হক।
পরীক্ষা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন আইইএসের গাজীপুর জেলা অনারারি ইন্সপেক্টর অধ্যাপক মো. মোজাম্মেল হক ও শ্রীপুর উপজেলা অনারারি ইন্সপেক্টর অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে নিয়মিত এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।