• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
দেশে ফেরার খবর পেয়ে অভিযান, কালীগঞ্জে পুলিশের হেফাজতে যুবলীগ নেতা গাছ লাগানোর পাশাপাশি গ্রাম হবে প্রযুক্তিনির্ভর, শ্রীপুরে কর্মসূচির উদ্বোধন শ্রীপুরের টেপিরবাড়িতে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. আবু জাফর সরকারের উঠান বৈঠক শ্রীপুরে বিনা ধান-২৮-এর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চেয়ারম্যান প্রার্থী রনির গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল আত্মার শান্তি-লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, পাঁচ কারখানায় ছুটি মহাসড়কে সাউন্ড গ্রেনেড ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে—শ্রীপুরে এমপি বাচ্চু শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চেয়ারম্যান প্রার্থী রনির

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ৬ নম্বর বরমী ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মাদকবিরোধী র‍্যালি করেছেন বর্তমান ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাজমুল আকন্দ রনি।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে সাতখামাইর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি বরমী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদকের কুফল তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক নির্মূলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাজমুল আকন্দ রনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে ভেতর থেকে কুরে কুরে শেষ করে দিচ্ছে মাদক। আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বরমী ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। উন্নয়নমুখী রাজনীতির মাধ্যমে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। এ ক্ষেত্রে দল-মতনির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।
মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা জরুরি বলে মনে করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা