• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline
মুশফিকের ঐতিহাসিক মাইলফলক, পাকিস্তানকে জিততে হলে গড়তে হবে বিশ্বরেকর্ড কালীগঞ্জে মধ্যরাতের ঘূর্ণিঝড়ে তছনছ আওড়াখালি বাজার, ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান কালীগঞ্জ পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে পরামর্শ সভা  ভালুকায় অগ্নিকাণ্ডে সাতটি বসত ঘর পুড়ে ছাই ২০ লাখ টাকার ক্ষতি কোরবানির ঈদকে সামনে রেখে ছোট খামারিদের বড় স্বপ্ন কালীগঞ্জে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত হকারের গাজীপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা রাতে নিখোঁজ, সকালে আকাশমনি গাছে ঝুলন্ত মরদেহ শ্রীপুরের পেট্রোল পাম্পে এখন ধান মাড়াইয়ের ব্যস্ততা রাতভর নিখোঁজ থাকার পর গজারি বনে মিলল অটো চলকের লাশ, তদন্তে পুলিশ

কালীগঞ্জ পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে পরামর্শ সভা 

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং টেকসই নাগরিক সেবা নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে।
এ লক্ষ্যে সোমবার (১৮ মে) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে  নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) প্রথম কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম, পৌর নির্বাহী অফিসার শ্যামর কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মুন্নুর , প্রকল্প লিডার ড. এম. জহুরুল হক, সিনিয়র কনসালট্যান্ট মো. আরিফুর রাহমান প্রমুখ।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধীক মানুষ অংশ নেন।
সভায় কালীগঞ্জ পৌরসভার বিদ্যমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, আবাসন, পরিবেশ সংরক্ষণ, জনসেবা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, নাগরিকদের প্রত্যাশা ও বাস্তব চাহিদার ভিত্তিতে একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান প্রণয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে কালীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও সুপরিকল্পিত নগরীতে রূপান্তরের পথ সুগম হবে।
উল্লেখ্য, নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) দেশের বিভিন্ন পৌরসভায় সুশাসন প্রতিষ্ঠা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে। কালীগঞ্জ পৌরসভাও এ প্রকল্পের আওতায় দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের পথে এগিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা