• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
মানসম্মত শিক্ষা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে শ্রীপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমাবেশ মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে শ্রীপুরে তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের মানববন্ধন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক-২ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুরে বিএনপির বিজয় মিছিল শ্রীপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মধ্যরাতের শ্রদ্ধাঞ্জলি কলমের দামে ২৪ গুণ পার্থক্য, শ্রীপুর পৌরসভার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন  শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত- ৫ দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয়ে চালু হলো সততার দোকান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও সপ্তাহব্যাপী কর্মসূচি সরকারি বরাদ্দের দুই বছর পরও টাকা পায়নি কোনো শিক্ষার্থী, টাকা উত্তোলনের অভিযোগ শ্রীপুর শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে 

গাজীপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

আশরাফুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি:আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখা।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। জেলা সেক্রেটারি মোঃ শফিউদ্দিন-এর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় আরও বক্তব্য দেন, গাজীপুর জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির আব্দুল হাকিম, জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ ইসমাইল পাঠান, জেলা তরবিয়ত সেক্রেটারি মাহমুদুল্লাহ এবং জেলা কর্মপরিষদ সদস্য মুখলেসুর রহমান খান। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, গাজীপুর জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটি উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে গাজীপুর সদর উপজেলায় মোহাম্মদুল্লাহ, শ্রীপুর উপজেলায় অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, কাপাসিয়া উপজেলায় মাওলানা সেফাউল হক এবং কালীগঞ্জ উপজেলায় এড. তাজুল ইসলাম-এর নাম ঘোষণা করা হয়।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে গাজীপুর সদর উপজেলায় অধ্যাপক আব্দুল বারী, শ্রীপুরে অধ্যাপক আবুল কালাম আজাদ, কালিয়াকৈরে এড. আমজাদ হোসেন, কাপাসিয়ায় মাওলানা ফরহাদ হোসেন মোল্লা এবং কালীগঞ্জে এড. লুৎফুর রহমান প্রধান-এর নাম ঘোষণা করা হয়।
অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে ২৬টিতে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে জেলা জামায়াত। কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে আফসার উদ্দিন, মৌচাক ইউনিয়নে বেলাল হোসেন সরকার, আটাবহ ইউনিয়নে এড. তৌফিকুল হোসেন, ফুলবাড়িয়া ইউনিয়নে ইউনুছ মাস্টার এবং বোয়ালী ইউনিয়নে জাহিদ হোসেন মোল্লা-এর নাম ঘোষণা করা হয়েছে।
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে কামরুজ্জামান মন্ডল, বাড়িয়া ইউনিয়নে এড. মুস্তাফিজুর রহমান কামাল, ভাওয়াল গড় ইউনিয়নে মোফাজ্জল হোসেন এবং মির্জাপুর ইউনিয়নে ডা. আলী আকবর-কে মনোনয়ন দেওয়া হয়েছে।
শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে আলী হোসেন, কাওরাইদ ইউনিয়নে এড. শাহজাহান সিরাজী, গাজীপুর ইউনিয়নে মনিরুজ্জামান এবং মাওনা ইউনিয়নে আব্দুল বাতেন মোল্লা-এর নাম ঘোষণা করা হয়।
কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নে মাওলানা শামছুল আলম, দুর্গাপুর ইউনিয়নে আব্দুল ফাত্তাহ, চাঁদপুর ইউনিয়নে এস এম সোলায়মান, টোক ইউনিয়নে আক্তার হোসেন, বারিষাব ইউনিয়নে তারেক হাসান, সন্মানিয়া ইউনিয়নে মাও. তোফাজ্জল হোসেন, কড়িহাতা ইউনিয়নে জালাল উদ্দিন মোড়ল এবং তরগাঁও ইউনিয়নে আবু সাঈদ-কে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে এড. আব্দুল বাসেত মোল্লা, জাঙ্গালিয়া ইউনিয়নে হাফিজ সেলিম এবং মোক্তারপুর ইউনিয়নে মাও. আমিনুল ইসলাম পালোয়ান-এর নাম ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় প্রার্থীরা ভূমিকা রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা