• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কারখানার দূষিত পানি খেয়ে দের শতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ ঘোষণা  আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস: লায়ন মোঃ গনি মিয়া বাবুল এক লাখ পিস ইয়াবা আত্মসাতের অভিযোগে  ওসি আফতাব প্রত্যাহার শ্রীপুরে দেবে গেছে ৩৮ বছরের পুরোনো সেতু, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ, নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল অটোরিকশা চালকের, দুই সহযোগী জনতার হাতে আটক প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শ্রীপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু শ্রীপুরে কারখানার বিষাক্ত পানির বিরুদ্ধে মানববন্ধন, কৃষিজমি রক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ কালীগঞ্জে শুরু সপ্তাহব্যাপী পৌরকর মেলা

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শ্রীপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি কর্তৃক ফ্যামিলি কার্ড বিতরণের পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের কার্যক্রমের শুভ উদ্বোধনের ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল ২টা ৩০ মিনিটে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদনীভাঙ্গা হান্নান জনসেবা সংঘ মাঠে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে পরিবারভিত্তিক তথ্য সংরক্ষণ, সরকারি সেবার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা সহজ হবে। এতে সরকারি সেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

উপকারভোগী আমেনা বেগম বলেন, সরকারের এই সহায়তা পেয়ে আমি খুবই খুশি। পরিবার চালাতে অনেক কষ্ট হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে সুবিধা পাওয়া যাবে, তা আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য অনেক উপকারে আসবে। এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

স্বপ্না রানী বলেন, ফ্যামিলি কার্ড পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের পরিবারের অনেক উপকার হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই।

জোসনা আক্ত বলেন, সরকার আমাদের কথা চিন্তা করে এমন একটি উদ্যোগ নিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ। কার্ডটি আমাদের পরিবারের জন্য অনেক উপকার বয়ে আনবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা