• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline
ভালুকায় ৪০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার আমার বাবা:লায়ন মোঃ গনি মিয়া বাবুল   বর্ষার বনগাঁদায় সেজেছে শ্রীপুরের রেলপথ ফুলের সৌন্দর্যে মুগ্ধ শিশুরা এক দেয়ালের ধসে নিভে গেল বৃদ্ধ কৃষকের স্বপ্ন, মারা গেল দুধেল গাভী ও বাছুর  কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কারখানার দূষিত পানি খেয়ে দের শতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ ঘোষণা  আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস: লায়ন মোঃ গনি মিয়া বাবুল এক লাখ পিস ইয়াবা আত্মসাতের অভিযোগে  ওসি আফতাব প্রত্যাহার শ্রীপুরে দেবে গেছে ৩৮ বছরের পুরোনো সেতু, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ, নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

বর্ষার বনগাঁদায় সেজেছে শ্রীপুরের রেলপথ ফুলের সৌন্দর্যে মুগ্ধ শিশুরা

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:বর্ষার স্নিগ্ধ ছোঁয়ায় প্রকৃতি যখন নতুন রূপে সেজে ওঠে, তখন গাজীপুরের শ্রীপুর উপজেলার রেললাইনের দুই ধারে ফুটে থাকা বনগাঁদা ফুল যেন সেই সৌন্দর্যে যোগ করেছে ভিন্নমাত্রা।
ছোট ছোট হলুদ রঙের অসংখ্য ফুলে ছেয়ে গেছে রেলপথের আশপাশের এলাকা। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি নিজ হাতে বিছিয়ে দিয়েছে সোনালি গালিচা।
শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে আশপাশের বিস্তীর্ণ এলাকায় এখন চোখে পড়ে বনগাঁদার অপরূপ সমারোহ। বর্ষার আর্দ্রতা আর মাটির উর্বরতায় বেড়ে ওঠা এই বুনো ফুলগুলো প্রতিদিন মুগ্ধ করছে যাত্রী, পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। ট্রেনে করে শ্রীপুরে প্রবেশের সময় যেন হাজারো বনগাঁদা ফুল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আগত অতিথিদের স্বাগত জানায়।
স্থানীয়দের ভাষ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে বনগাঁদা ফুটলেও এবার ফুলের বিস্তার ও সৌন্দর্য তুলনামূলকভাবে অনেক বেশি। হলুদ ফুলের উজ্জ্বল আভা চারপাশের পরিবেশকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। বিশেষ করে বিকেলের কোমল আলোয় ফুলগুলোর সৌন্দর্য যেন আরও বহুগুণ বেড়ে যায়। এ দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতিপ্রেমী, ও আলোকচিত্রপ্রেমীরা।
প্রকৃতিপ্রেমী জুবায়ের আহমেদ বলেন, প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করি। রেললাইনের পাশে ফুটে থাকা বনগাঁদা ফুলগুলো দেখলে মনটা ভরে যায়। মনে হয় প্রকৃতি নিজেই আমাদের জন্য সৌন্দর্যের আয়োজন করেছে।
স্থানীয় শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, স্কুলে যাওয়ার পথে প্রতিদিন এই ফুলগুলো দেখি। খুব ভালো লাগে। অনেক সময় ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করি।
পরিবেশবিদদের মতে, বনগাঁদার মতো বুনো ফুল শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মৌমাছি, প্রজাপতি ও বিভিন্ন পরাগবাহী পোকামাকড়ের জন্য এসব ফুল খাদ্যের অন্যতম উৎস। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এদের অবদান রয়েছে।
শ্রীপুরের প্রবীণ বাসিন্দারা এম এ মতিন জানান, একসময় গ্রামবাংলার পথঘাট, মাঠ ও রেললাইনের ধারে এমন বুনো ফুলের সমারোহ ছিল খুবই পরিচিত দৃশ্য। নগরায়ন ও অবকাঠামোগত উন্নয়নের ফলে দেশের অনেক এলাকা থেকে এসব ফুল হারিয়ে গেলেও শ্রীপুরের কিছু অঞ্চলে এখনো টিকে আছে প্রকৃতির এই স্বতঃস্ফূর্ত সৌন্দর্য।
বর্ষার মেঘ, সবুজের সমারোহ আর তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সোনালি বনগাঁদা,সব মিলিয়ে শ্রীপুরের রেলপথ যেন এখন এক জীবন্ত প্রকৃতির ক্যানভাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা