শ্রীপুরে জামায়াতের মেম্বার প্রার্থী মুজাহিদুল ইসলাম
Reporter Name
/ ৩৬
Time View
Update :
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
Share
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে মুজাহিদুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ ছাড়া অনুষ্ঠানে শ্রীপুর পৌর জামায়াতের সেক্রেটারি মো. আবুল হোসাইন, মাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল বাতেন মোল্লাসহ স্থানীয় জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।