• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি, ৩ কোটি টাকা ছিনতাই সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী শ্রীপুরে জামায়াতের মেম্বার প্রার্থী মুজাহিদুল ইসলাম কালীগঞ্জে গোয়ালঘরে জবাই করে ষাঁড়ের মাংস নিয়ে যাওয়ার অভিযোগ শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের মিছিল শ্রীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন শালবন সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ

শ্রীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি, ৩ কোটি টাকা ছিনতাই

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের কর্মীদের বহনকারী একটি প্রাইভেটকারে গুলি করে চার কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের এক হিসাব কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন গাড়িচালক ও এরিয়া ম্যানেজারও।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা ১০ থেকে ১২টি মোটরসাইকেলে এসে প্রাইভেটকারটির গতিরোধ করে গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তিরা হলেন,প্রতিষ্ঠানটির হিসাব কর্মকর্তা হিমেল, গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত গাড়িচালক লাল মিয়া জানান, তাঁরা নরসিংদী থেকে প্রাইভেটকারে করে তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা চার কোটি টাকা নিয়ে যাচ্ছিলেন। শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর এলাকার গজারিবনে পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের পথরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা গুলি চালালে হিসাব কর্মকর্তা হিমেল গুলিবিদ্ধ হন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি ও এরিয়া ম্যানেজার ফরহাদও আহত হন। পরে ছিনতাইকারীরা গাড়িতে থাকা টাকা ভর্তি দুটি বস্তা নিয়ে পালিয়ে যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।ঘটনাস্থলে পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা