• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন কালিয়াকৈরে আনসার-ভিডিপির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত রাতের টহলে মর্মান্তিক দুর্ঘটনা, কালীগঞ্জে ভালুকায় ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে মানববন্ধন শ্রীপুরে মাদকবিরোধী আলোচনা সভা, গঠন করা হলো কার্যকরী কমিটি ভালুকায় ৫০ কোটি টাকার ১০ একর বনভূমি উদ্ধার ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পিপি টুটুল ও চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল ভালুকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতাকর্মীরা কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান গফরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা না পেয়ে আব্দুস সামাদ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।
রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
নিহত আব্দুস সামাদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাপটালি গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আনোয়ার হোসেন। একপর্যায়ে তিনি মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান। কিন্তু আব্দুস সামাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বাবা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার তাঁর বাবার ওপর হামলা চালান। মাথা ও বুকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।পরে আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন জানান, মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে আনোয়ার তাঁর বাবার ওপর হামলা চালান। এতে আব্দুস সামাদের মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা