• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে মোবারক হোসেন শ্যামলের ঈদুল ফিতরের শুভেচ্ছা  শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে তালাবদ্ধ দোকান ভেঙে জুতা লুটের অভিযোগ ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর পৌর বিএনপি নেতা নছ মিয়া প্রধান’র শুভেচ্ছা শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা- কারাদন্ড দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও তারেক রহমান মহাসড়কে যানজট নিরসনে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা বাতিলের দাবি এমপির এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩

স্বপ্নের কথা জানালেন জেসিয়া (ভিডিও)

রিপোটারের নাম / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার নতুন বিভাগ ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ অংশ নিলেন। এ বিভাগের জন্য প্রতিযোগীদের কয়েকটি দলে ভাগ করা হয়।

জেসিয়া ছিলেন ‘গ্রুপ সিক্স’ দলে। এতে জেসিয়ার সঙ্গে আরো ছিলেন কানাডা, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও বতসোয়ানার সুন্দরীরা। চীনের শিমেলং ওশান কিংডমের পানির নিচের অ্যাকুরিয়ামে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বের শুটিং হয়েছে।

রোববার ‘মিস ওয়ার্ল্ড’-এর অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক পেজে এ পর্বের ভিডিওটি আপলোড করা হয়।
প্রতিযোগিতায় যাবার আগে প্রত্যেক প্রতিযোগীর একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়। ভিডিওতে তারা নিজেদের ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার উদ্দেশ্য ও লক্ষ্যের কথা জানান। জেসিয়া তথ্যচিত্রে বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষের সম-অধিকার নিয়ে কাজ করতে চাই।

এ সময় উপস্থাপক কীভাবে নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখবেন জানতে চাইলে জবাবে জেসিয়া বলেন, নারীদের জন্য একটি সংগঠন করতে চাই। আর সেই সংগঠনের মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের কর্মক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণ দেয়া হবে। নারীদের শিক্ষিত, স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতেও কাজ করার পরিকল্পনা আছে।

 


এ বছর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিভাগের ফলাফলের ভিত্তিতেই শীর্ষ ৪০ জন সুন্দরীকে বাছাই করা হবে। তারাই চূড়ান্তরাই পর্বে অংশ নেবেন। প্রতিযোগীদের অনলাইনে ভোট দেয়ার সুযোগ এনো রয়েছে। জানা গেছে, ‘মিস ওয়ার্ল্ড’র চূড়ান্ত পর্ব চীনের সানাইয়া সিটিতে অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ