• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Headline
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ: লায়ন মোঃ গনি মিয়া বাবুল টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ-ভাঙচুর, দুই সড়ক অবরোধ সরকারি জমিতে রাতদিন নির্মাণকাজ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় দখলের শঙ্কা সরকারি রাস্তার ইট তুলে ড্রেন নির্মাণ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ শ্রীপুর পৌরসভার ৯৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ছয় বিশ্বকাপে ১৮ গোলের নতুন মহাকাব্য রচনা করে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করলেন ইতিহাসের সর্বকালের সেরা আর্জেন্টাইন জাদুকর মেসি শ্রীপুরে আ.লীগ নেতা আটকের ১৩ ঘণ্টা পর ‘বিএনপি কর্মী’ পরিচয়ে মুক্ত 

গাজীপুরে পেট্রোল বোমা ও ককটেল সহ জামায়াতের ৪৫ নেতা-কর্মী আটক

Reporter Name / ৫৮ Time View
Update : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

গাজীপুরের পূবাইল এলাকার স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালিয়ে পেট্রল বোমা,ককটেল ও জিহাদি বই সহ ৪৪ জন জামাতের নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার ২৭ এপ্রিল) সকালে পূবাইল এলাকার একটি রিসোর্ট থেকে আটক করা হয় জামায়াতের নেতা-কর্মীরদের। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াতের দলীয়ভাবে ভোটের সুযোগ না থাকায় গাজীপুরে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সানাউল্লাহ। তবে ২৩ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দুই দিন আগে বিএনপির সঙ্গে জামায়াতের সমঝোতা হয় এবং সানাউল্লাহ ভোট থেকে সরে দাঁড়িয়ে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে সমর্থন করেন। ২৪ এপ্রিল আনুষ্ঠানিক প্রচার শুরুর পরদিন মুক্তিযোদ্ধা হাসান সরকার তার প্রচারযুদ্ধ উদ্বোধনের সময় স্বাধীনতাবিরোধী দল জামায়াতের নেতারাও তার সঙ্গে ভোটের লড়াইয়ে আছেন বলে জানান।

গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশীদ তার কার্যালয়ে সাংবাদ সম্মেলনে জনান, ভোর সাড়ে সাতটার দিকে গোপন বৈঠকের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল পূবাইলের স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালায়।সেখান থেকে আটক সানাউল্লাইসহ ৪৫ জনের কাছ থেকে ১৫টি পেট্রল বোমা, চারটি ককটেল ও জিহাদি বই উদ্ধারের কথাও জানান পুলিশ সুপার। তার ধারণা, আটকরা নাশকতার উদ্দেশ্যে আশপাশের জেলা থেকে ভোরে সমবেত হয়েছিল পূবাইলের এই স্পটে।

সঙ্গীসহ জামায়াত নেতা সানাউল্লাহ যে এলাকায় আটক হয়েছেন, সেটি সিটি করপোরেশনের সীমানার ভেতরেই।তবে এ বিষয়ে সানাউল্লাহর বক্তব্য নেয়া যায়নি। পুলিশ সুপার হারুন যখন সংবাদ সম্মেলন করছিলেন, তখন গারদের ভেতরে ছিলেন জামায়াতের নেতা-কর্মীরা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জয়দেবপুর থানায় আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা