
নিজস্ব প্রতিনিধি- শ্রীপুর, গাজীপুরঃ জাবের স্পিনিং এর বায়ু দূষণ নতুন কিছু নয়। ইতিপূর্বেও এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন পত্র পত্রিকায়। কারখানা কর্তৃপক্ষ খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি সাময়িকভাবে সুরাহা করেন।
কিন্তু কিছুদিন পর আবার সেই পুরনো অবস্থাতেই ফিরে যায়। সরেজমিনে দেখা গেছে মাওনা উত্তর পাড়ায় অবস্থিত জাবের স্পিনিং মিলস এর পশ্চিম অংশে দেদারছে ফ্লাই যুক্ত দূষিত বায়ু মুক্ত বাতাসে ছেড়ে দেয়া হচ্ছে। ফলে পুরো এলাকা ফ্লাই যুক্ত ময়লা বাতাসে আচ্ছাদিত হয়ে যাচ্ছে। এর ফলে স্থানীয় লোকজনের শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিয়েছে।
এমতাবস্থায় স্থানীয় লোকজন বারবার বলেও স্থায়ী কোনো প্রতিকার পাচ্ছে না। এ বিষয়ে শ্রীপুর উপজেলা পরিবেশবাদী সংগঠনগুলোর সাথে কথা বলা হচ্ছে। বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার বসবাসকারী সাধারণ মানুষজন।