কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশ অমান্য করে সামাজিক দূরত্ব না মানায়, মুখে মাস্ক পরিধান না করায়, এক মোটরসাইকেলে ৩ জন নিয়ে চালানো ও অহেতুক ঘুরাঘুরি, বেপরোয়া মোটরসাইকেল চালানোর অপরাধে ১৩ জনকে ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
১০ জুন বিকালে উপজেলা তরগাঁও মেডিকেল মোড়, সূর্য নারায়নপুর, কাপাসিয়া বাজার সংলগ্ন পাবুর রাস্তার মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন সামাজিক দূরত্ব না মানায়,মুখে মাস্ক পরিধান না করায়, এক মোটরসাইকেল ৩ জন নিয়ে চালানো অপরাধে তাদেরকে জরিমানা করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে মোবাইল কোর্ট পরিচালনার কাজ অব্যাহত থাকবে।