• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে মোবারক হোসেন শ্যামলের ঈদুল ফিতরের শুভেচ্ছা  শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে তালাবদ্ধ দোকান ভেঙে জুতা লুটের অভিযোগ ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর পৌর বিএনপি নেতা নছ মিয়া প্রধান’র শুভেচ্ছা শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা- কারাদন্ড দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও তারেক রহমান মহাসড়কে যানজট নিরসনে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা বাতিলের দাবি এমপির এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩

মেহেদী শান্তা জুটির ৪ বই পাঠকপ্রিয় হয়েছে

রিপোটারের নাম / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী এবং সেভ দ্য রোড-এর মহাসচিব কথাশিল্পী শান্তা ফারজানা জুটির ৪ টি বই-ই পাঠকপ্রিয়তা পেয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত মোমিন মেহেদীর ‘এই পৃথিবী আলোর জন্য’ ও ‘সাংবাদিকতা’ এবং শান্তা ফারজানার ‘বেনাপোল এক্সপ্রেস’ ও ‘ রেতবার তীরে’ ক্রয় করতে বিভিন্ন বয়সী পাঠকদের ভিড় দেখা যায় বাংলা একাডেমির বইমেলার লিটল ম্যাগ চত্বরের ৭৮ নম্বর স্টলে। ‘এই পৃথিবী আলোর জন্য’  শিশুতোষ ছড়াগ্রন্থ এবং ‘সাংবাদিকতা’ মোমিন মেহেদীর রচিত সাংবাদিকতায় আগ্রহীদের জন্য শিক্ষণীয় গ্রন্থ।  ‘বেনাপোল এক্সপ্রেস’ একটি ট্রাজেডির নাম। ২৪ অক্টোবর থেকে রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা বিভিন্ন বাহনে অগ্নিসংযোগ করেছিল। এতে করে প্রাণ হারিয়েছিল অসংখ্য নিরাপরাধ মানুষ, আহত হয়েছিল অনেকেই। বেনাপোল এক্সপ্রেস সহিংসতার বিরুদ্ধে একটি বই। শান্তা ফারজানা একজন শিক্ষক, প্রতিষ্ঠা করেছেন সাউন্ড বাংলা স্কুল। তিনি একজন সংগঠক। মেহেদী শান্তা জুটি দেশের একমাত্র রাজনৈতিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও উদ্যেক্তা জুটি। মোমিন মেহেদী ও শান্তা ফারজানা দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা-লেখালেখির পাশাপাশি শিক্ষাজীবন থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন। শান্তা ফারজানা ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি ও এইচএসসি উল্টীর্ণ হওয়ার পর লন্ডনের সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সমাপ্ত করেন। মোমিন মেহেদী দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সভাপতি হিসেবে ২০০৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ