• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩ শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি দখলের অভিযোগ সরকারি চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শ্রীপুরে বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ২ মাসের কারাদণ্ড শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মাদক ব্যবসায়ী দম্পতি আটক, উদ্ধার ২২০ পিস ইয়াবা শ্রীপুরে আব্দুল কাদের মাস্টারের জানাজা সম্পন্ন দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ

শ্রীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই নেতার শোডাউন

রিপোটারের নাম / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে জেলা ও পৌর যুবদলের দুই নেতার মধ্যে শোডাউনের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় পৌরসভার গিলারচালা গ্রামের প্যারামাউন্ট কারখানার সামনে জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার বেপারী এবং শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধানের অনুসারীদের মধ্যে এ শোডাউনের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, প্যারামাউন্ট কারখানা থেকে ঝুট বের করা হবে এমন সংবাদ পেয়ে আবু তাহের প্রধান তার অনুসারীদের নিয়ে কারখানার সামনে জড়ো হন এবং বাধা দেওয়ার জন্য উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করেন। পরবর্তীতে আনোয়ার বেপারীর অনুসারীরাও কারখানার সামনে এসে পাল্টা শোডাউন দেয়। উভয় পক্ষের শোডাউনে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আনোয়ার বেপারী বলেন, মালিকপক্ষ আমাকে ঝুট ব্যবসার ওয়ার্ক অর্ডার দিয়েছেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তার কোনো লোকজনও শোডাউনে জড়িত ছিল না।

অন্যদিকে, আবু তাহের প্রধান অভিযোগ করেন, আনোয়ার বেপারীর নামে কমপক্ষে ২০ টি কারখানার ঝুট ব্যবসায় নাম রয়েছে। তিনি দাবি করেন, দাতা পরিবারের সদস্য নজরুল ইসলাম ও সেলিমের লোকজন শোডাউনে জড়িত ছিল। তাদের সাথে সমন্বয় করে ঝুট বের করার কথা থাকলেও আনোয়ার বেপারী একাই ঝুট বের করছেন বলে খবর পেয়ে তিনি এবং তার লোকজন সেখানে বাধা দিতে গিয়েছিলেন।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, উত্তেজনা সৃষ্টির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মালিকপক্ষ আজ কারখানা থেকে কোনো মালামাল বের করেনি। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখেছে।

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা জানান, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যদি এরকম হয়ে থাকে সেটা দল সমর্থন করে না। যদি এটা সত্য হয়, যদি এটা কেউ অভিযোগ দায়ের করে, তাহলে দল তদন্ত করে দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ